Showing posts with label NEWS. Show all posts
Showing posts with label NEWS. Show all posts

Saturday, July 23, 2016

NEWS

চার নম্বর ঘাট দিয়ে সীমিত যান চলাচল শুরু

দৌলতদিয়া ফেরিঘাটের চার নম্বর ঘাট দিয়ে সীমিতভাবে যান চলাচল শুরু হয়েছে। আজ রাত পৌনে দশটার দিকে এই যান চলাচল শুরু হয়। তবে এখনো দুটি ঘাট পুরোপুরি বন্ধ রয়েছে। আর তিন নম্বর ঘাট দিয়ে আগে থেকেই সীমিতভাবে যান চলাচল চালু ছিল।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম রাতে প্রথম আলোকে জানান, পৌনে দশটার দিকে কে টাইপ ফেরি ‘কপোতীর’ মাধ্যমে সীমিতভাবে যান চলাচল শুরু হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, আজ রাতের মধ্যেই একটি ঘাট চালুর জন্য তাঁরা কাজ করে যাচ্ছেন।
এদিকে সব ঘাট চালুর জন্য সংস্কার কাজ চলার মধ্যেই পদ্মায় আবারও ভাঙন শুরু হয়। সোমবার দিবাগত রাতে ১ ও ২ নম্বর ঘাট এলাকার আরও প্রায় ১২০ ফুট অংশ পদ্মায় বিলীন হয়ে গেছে। গত ২৭ জুলাই দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটটি বন্ধ হয়ে যায়। এরপর ৩১ জুলাই ২ নম্বর এবং ৫ আগস্ট ১ নম্বর ঘাটেও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। গত কয়েক দিন ধরে ৩ নম্বর ঘাটের একটি মাত্র র‌্যাম দিয়ে কোনোরকমে ছোট গাড়ি আর অ্যাম্বুলেন্স পারাপার হচ্ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম জানান, সোমবার দিবাগত রাতে ১ নম্বর ফেরিঘাট সড়ক ও ঘাটের প্রায় ৮০ ফুট অংশ পদ্মায় বিলীন হয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত দুই নম্বর ঘাটটি কিছুটা ঠিক করা হলেও, ভাঙন অব্যাহত থাকায় এবং তীব্র স্রোতের কারণে রাত সাড়ে আটটার দিকে একটি ফেরি ভেড়ার চেষ্টা করেও পারেনি। রাতে ওই ঘাটের আরও প্রায় ৪০ ফুট নদীতে ভেঙে যায়।
দুই নম্বর ঘাটের পন্টুনের লস্কর শামসুল আলম জানান, সোমবার সন্ধ্যায় ঘাটের প্রাথমিক কাজ শেষ করে ফেরি ভেড়ানোর নির্দেশ পেলে রাত সাড়ে আটটার দিকে কেটাইপ ফেরি ‘কপোতী’ যাত্রী ও ছোট গাড়ি নিয়ে ঘাটে ভেড়ার চেষ্টা করে। কিন্তু ঘাটে তীব্র স্রোতে ‘আলাদ’ (বিশেষ ধরনের রশি) ছিঁড়ে ফেরিটি ভাটিতে ভেসে যায়। পরে চেষ্টা করে তিন নম্বর ঘাটে ভেড়ানো হয়।
ঘাটের এই অচলাবস্থা না কাটায় দৌলতদিয়ায় আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত তিন শতাধিক যানবাহন আটকে ছিল। এর মধ্যে শতাধিক বাস ও ট্রাক আটকে রয়েছে প্রায় এক সপ্তাহ ধরে। একেকটি ফেরি ঘাটে ভিড়ছে প্রায় দেড়-দুই ঘণ্টা পর। এতে তাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
সাতক্ষীরার ভোমরা থেকে আসা ট্রাক চালক মিঠু সরদার জানান, গত বৃহস্পতিবার রাতে তারা ঘাটে যানজটে আটকা পড়েন। ফেরির টিকিট হাতে পাওয়ার পরও ফেরিতে উঠতে পারেননি। ফেরিতে বড় গাড়ি পারাপার বন্ধ হওয়ায় ঘাটেই পড়ে আছেন। যশোর থেকে সবজি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে গত শনিবার সন্ধ্যায় ঘাটে পৌঁছে ট্রাক চালক খোকন নদী পাড়ি দিতে না পেরে, বাধ্য হয়ে পরদিন কম দামে কাঁচা পণ্যগুলো রাজবাড়ী গিয়ে বিক্রি করেন।
এর আগে মঙ্গলবার বিকেলে দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘৩ নম্বর ঘাটের আংশিক দিয়ে সীমিত আকারে ফেরি পারের সঙ্গে ৪ নম্বর ঘাটটি মঙ্গলবার রাতে চালুর চেষ্টা চলছে। এ ছাড়া ২ নম্বর ঘাটটি মোটামুটি চলাচলের উপযোগী থাকলেও তীব্র স্রোতের কারণে ফেরি ভিড়তে না পারায় কার্যত বন্ধ রয়েছে। আর ১ নম্বর ঘাটের ভাঙন অব্যাহত থাকায় সেটি এই মুহূর্তে চালু করা যাচ্ছে না।’
এদিকে, ঘাট ও সড়ক মেরামতে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, ঘাটের ভাঙন ঠেকাতে গাব গাছের বল্লি ও বাঁশ দিয়ে পাইলিং করা হয়েছে। এই পাইলিং টিকবে কি না তা নিয়ে সন্দেহ আছে। এ ছাড়া সড়কের কাজে যে ইট ব্যবহার করা হচ্ছে তার মানও ভালো নয় বলে জানান তারা।
সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক সর্দার আবদুল জববার বলেন, ‘বর্তমানে অধিকাংশ ইটভাটা তলিয়ে গেছে। ভাটা থেকে জরুরি কাজে এই ইট আনা হয়েছে। তবে প্রথম শ্রেণির না হলেও খারাপ ইট নয়।’
সওজ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী ও কাজের তদারকি কর্মকর্তা মাহবুবুর রহমান দাবি করেন, বৃষ্টি ও বন্যার পানি পাওয়ায় ইটের রং এ রকম দেখা যাচ্ছে। তবে মান খারাপ মানতে নারাজ তিনি। দুই একটির সমস্যা থাকতে পারে। এ জন্য কাজের কোনো ক্ষতি হবে না বলে তিনি জানান।

  পানি পরীক্ষায় ব্যর্থ গ্যালাক্সি এস–৭ অ্যাকটিভ!


 স্যামসাংয়ের পানিরোধী স্মার্টফোন পানিতে নিমজ্জন পরীক্ষায় ব্যর্থ হয়েছে। পরীক্ষাটি পরিচালনা করেছিল নেতৃস্থানীয় পণ্য পর্যালোচনা ওয়েবসাইট কনজ্যুমার রিপোর্ট। স্যামসাং গ্যালাক্সি এস-৭ অ্যাকটিভ ফোনটিকে একটি পানিভর্তি ট্যাংকে রাখার পর তা অকার্যকর হয়ে যায়। ট্যাংকটিতে কৃত্রিমভাবে পাঁচ ফুট পানি রাখার মতো পরিবেশ তৈরি করা হয়। পণ্য পর্যালোচনার ওয়েবসাইট কনজ্যুমার রিপোর্টস একইভাবে এর আরও একটি ফোনে পরীক্ষা চালায় এবং সেটিও ব্যর্থ হয়।

তবে স্যামসাং বলেছে, এটা সম্ভবত ত্রুটিপূর্ণ ফোনসেট ছিল। তাই এটা শতভাগ জলরোধী হতে পারেনি।
আধা ঘণ্টা পানিতে রাখার পর প্রথম ফোনসেটের পর্দা কাজ করছিল না, সবুজ রেখা দেখা যাচ্ছিল। ক্যামেরা লেন্স থেকে বুদ্‌বুদ বের হচ্ছিল। দ্বিতীয় সেটটিতেও একই সমস্যা ছিল।
এস-৭ অ্যাকটিভের বিজ্ঞাপনে বলা হয়েছে, এটি পানিরোধক। স্যামসাংয়ের ওয়েবসাইটেও লেখা রয়েছে গ্যালাক্সি এস সেভেন ‘অ্যাকটিভ আইপি ৬৮’ সত্যায়িত। এটি যুক্তরাষ্ট্রে বিক্রি হচ্ছে, কিন্তু যুক্তরাজ্যে পাওয়া যাচ্ছে না।
ছয় বছর আগে আইফোন ফোর এসের অ্যান্টেনায় যে সমস্যা ছিল, সেটা অ্যাপল স্বীকার করার আগেই কনজ্যুমার রিপোর্ট শিরোনাম করে ফেলেছিল। ফোনসেট নির্মাতারা যখন তাদের পণ্যকে পানি প্রতিরোধী বলে প্রচার করে, তখন কনজ্যুমার রিপোর্ট সাধারণত সেটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায়।
স্যামসাং বলেছে, তারা কিছু সেট নিয়ে এ রকম অভিযোগ পেয়েছে এবং সেটগুলোতে যেহেতু ওয়ারেন্টি দেওয়া, তাই তারা এ সমস্যার সমাধানও করে দিচ্ছে। অ্যাকটিভ মডেলের সেটটি জুন মাসে দ্রুত বিক্রীত পণ্যের কাতারে ছিল।
সূত্র: বিবিসি

কামরাঙ্গীরচরে পোশাক কারখানায় আগুনে দগ্ধ ৬

রাজধানীর কামরাঙ্গীরচরে ছোট দুটি পোশাক কারখানায় গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে আগুন লাগে। এতে ছয়জন দগ্ধ হয়েছে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, কামরাঙ্গীরচর এলাকায় গতকাল রাতে দুটি ছোট পোশাক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে ছয়জন দগ্ধ হয়। আগুন লাগার কারণ জানা যায়নি।
মুস্তাফিজের বোলিং বুঝছে না সতীর্থরাই!

 মুস্তাফিজ তাঁর সব সতীর্থকে তখনো চিনে উঠেছেন কি না বলা কঠিন। মুস্তাফিজকে বাকিরা চেনেন নিশ্চয়ই। মানুষ মুস্তাফিজকে চিনলে কী হবে, মুস্তাফিজের বোলিং যে চিনতে আর বুঝতে পারছেন না তাঁর সতীর্থরাই! কাল ম্যাচ শেষে অধিনায়ক লুক রাইট বিশেষ করে পিঠ চাপড়ে দিলেন উইকেটকিপার ক্রেগ কাচোপার। কাচোপা যেন ঠিকঠাক উইকেটের পেছনে বলগুলো ধরতে পেরেছেন মুস্তাফিজের! 

রাইট বলেছেন, ‘ও কী করতে যাচ্ছে এটা বোঝা খুব কঠিন। অনুশীলনে আমরা চেষ্টা করছিলাম ওর বোলিং বোঝার। কিন্তু পারিনি। আমাদের কিপার ক্রেগ কাচোপাকে বাহবা দিতেই হবে ও আজ বেশ ভালো কিপিং করেছে। আগে ওর বোলিং আমরা দেখিনি বা খেলেনি। তাই কাজটা একদমই সহজ ছিল না।’
মুস্তাফিজের কাজটাও কত কঠিন ছিল মনে করিয়ে দিয়েছেন রাইট। সোজা উড়ে এসে দ্রুত সবকিছু মানিয়ে নিয়ে এমন ম্যাচ সেরা পারফরম্যান্স। রাইট তাই বললেন, ‘ও কালকেই (পরশু) বিমানে করে উড়ে এসেছে। এরপর সোজা মাঠে নেমে এমন বোলিং। সত্যিই আমরা খুবই স্পেশাল একটা প্রতিভা পেয়ে গেলাম।’

 Agrani Bank Limited jub Circular

  https://erecruitment.bb.org.bd/onlineapp/appform.php

হঠাৎ প্রিজমার আলোড়ন

প্রকাশের সপ্তাহ পাঁচেকের মধ্যেই ৪০টির বেশি দেশে ছবিতে বিশেষ আবহ (ইফেক্ট) যোগ করার অ্যাপ প্রিজমা অ্যাপলের অ্যাপ স্টোরের তালিকার শীর্ষে চলে আসে। ৭৫ লাখের বেশিবার নামানো এই অ্যাপ প্রতিদিন ব্যবহার করছে প্রায় ১৫ লাখ ব্যবহারকারী। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের নিউজফিডেও দেখা যায় ‘প্রিজমা ইফেক্ট’। অ্যাপটি শুধু অ্যাপলের আইওএস ব্যবহারকারীর জন্য হওয়ায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে একধরনের ক্ষোভ দেখা যায়। অনেকে আবার এটাকে ‘ভাইরাস’ হিসেবে উল্লেখ করেন, যা ভাইরাসের মতোই দ্রুত ছড়িয়ে পড়ছে। মজা করতেও ছাড়েননি অনেকে।

ফেসবুকে কেউ কেউ মজা করে লিখছেন, সেই আশির দশক থেকেই বাংলাদেশে প্রিজমা ইফেক্ট চলে আসছে। কারণ, রিকশাচিত্রের ধরনটাও এমনই। অনেকে বলছেন, ভালো ছবি নষ্ট করে ফেলছে প্রিজমা অ্যাপ।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে অ্যাপটির একটি পরীক্ষামূলক অ্যান্ড্রয়েড সংস্করণ প্রকাশ করে রাশিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি। তবে প্রকাশেরই পরপরই তা বন্ধ করে প্রিজমা এআইয়ের ফেসবুক পাতায় লেখা হয়, পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য তারা সংগ্রহ করেছে। এই মাসের শেষ নাগাদ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রিজমার একটি পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করা হবে।
ব্যবহারকারীদের তালিকায় সাধারণ মানুষ তো বটেই, আছেন বলিউড-হলিউডের তারকারাও। এদিকে আলবার্ট আইনস্টাইনের পাতা থেকেও তাঁর একটি ছবি প্রিজমা অ্যাপে ইফেক্ট দিয়ে প্রকাশ করা হয়। প্রিজমা অ্যাপের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাবলেটে ছবি তুলে চিত্রকর্মে পরিণত করে। ছবি বিশ্লেষণ করতে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। টেক ক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মইসিকোভ বলেন, ‘একজন চিত্রশিল্পী যেভাবে আপনাকে দেখে কিংবা ছবি দেখে ছবি আঁকেন, আমরা সেভাবে ছবি তৈরি করি।’

 সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া শহরের বজলুর মোড় এলাকায় গতকাল বুধবার ইজিবাইকের ধাক্কায় এক শিশুর প্রাণ গেছে। একই দিন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাহেন্দ্রর ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
কুষ্টিয়ায় নিহত শিশুর নাম খালিদ ইসলাম (৩)। সে শহরের কালীশংকরপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে। মঠবাড়িয়ায় নিহত ব্যক্তির নাম আবু সরদার (৫৮)। তাঁর বাড়ি খায়েরঘটিচোরা গ্রামে। তিনি মধ্য গিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
কুষ্টিয়া: পুলিশ সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে মেজ ভাইকে স্কুলভ্যানে তুলে দিতে খালিদ ইসলাম বাবা সাইদুল ইসলামের সঙ্গে বজলুর মোড় এলাকায় যায়। সেখানে সে পাশের মুদি দোকানে চানাচুর কিনতে যাচ্ছিল। পথে শহরের নিশান মোড় থেকে বজলুর মোড়ের দিকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিরোজপুর: পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আবু সরদার তাঁর বাড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মঠবাড়িয়ায় যাচ্ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে মঠবাড়িয়া-মিরুখালী সড়কের হারজী এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবু সরদার ও মোটরসাইকেলের চালক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সরদারকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফেরদৌস ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আবু সরদার মারা যান।

পদ্মা সেতুর ৩৭ শতাংশ কাজ সম্পন্ন: সেতুমন্ত্রী







সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণকাজ ২০১৮ সালের মধ্যে সম্পন্ন করার বিষয়টি কর্মপরিকল্পনা অনুসারেই এগিয়ে চলছে। ইতিমধ্যে সেতুর ২২টি পাইলিং স্থাপন করা হয়েছে। সেতুর মোট কাজ হয়েছে ৩৭ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু এলাকায় আকস্মিক সফরে আসেন মন্ত্রী। তিনি নদীতে জাহাজ নিয়ে কাজের অগ্রগতি ও কর্মরত কর্মীদের নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন।
এরপর ফিরে এসে গণমাধ্যমকর্মীদের কাছে মন্ত্রী পদ্মা সেতু প্রকল্প এলাকায় কর্মরত দেশি ও বিদেশি কর্মীদের জন্য নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেল চারটার দিকে তিনি আবার ঢাকার উদ্দেশে ফিরে যান।

এরদোয়ান এ যুগের সুলতান সুলেমান?

সুলতান সুলেমান। তুরস্কের ৬০০ বছরের অটোমান সাম্রাজ্যের অন্যতম সফল শাসক। একটি টিভি সিরিয়ালের বদৌলতে নামটি এখন বাংলাদেশের ঘরে ঘরে বেশ পরিচিত। সম্প্রতি সমর্থকদের রাস্তায় ডেকে এনে সেনা অভ্যুত্থান ব্যর্থ করে দিয়ে আলোচনায় আছেন ওই দেশেরই বর্তমান শাসক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই শাসকের মধ্যে কিছু বিষয়ে মিল থাকায় অনেকের মনে প্রশ্ন—এরদোয়ান কি এই যুগের সুলতান সুলেমান?